পথদুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
দি নিউজ লায়ন ; মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বাপি বিশ্বাস(২৮) ও প্রকাশ সর্দার(১৭)।বাপি বিশ্বাস তাদের বাড়ি বেথুয়াডহরী শরৎপল্লী এলাকায়। আর প্রকাশ সর্দার স্থানীয় জল ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি ৩৪নং জাতীয় সড়কের উপর। ওই দিন রাতে মোটর বাইক চালিয়ে রাস্তা পার হবার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।
এরপর গুরুতর আহত অবস্থায় ওই দুই যুবককে স্থানীয় বাসিন্দারা বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ।

Post a Comment